Logo
Logo
×

রাজনীতি

প্রয়াত গোলাম সারোয়ার স্মরনে যুবলীগ নেতা শুভ`র বিশেষ প্রার্থনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৭:৪৮ পিএম

প্রয়াত গোলাম সারোয়ার স্মরনে যুবলীগ নেতা শুভ`র বিশেষ প্রার্থনা
Swapno

নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাধারন সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবলীগ নেতা বিশ্বজিত মন্ডল শুভ 'র উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে । 

 

শুক্রবার ( ৩০ অক্টোবর ) সন্ধ্যায় মাসদাইরের বারৈভোগ  শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত গোলাম সারোয়ারের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ।

 

বিশেষ প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ মন্ডল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অজিত মন্ডল, রাম হালদার, ফতুল্লা থানা যুবলীগ নেতা তপু চন্দ্র মন্ডল, নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব ঐক্য পরিষদ নেতা সঞ্জয় রায়, তাপস হালদার, অনিক মন্ডল, গোপাল হালদার তূর্য মন্ডল, নিলয়, রাসেল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন