Logo
Logo
×

রাজনীতি

প্রয়াত গোলাম সারোয়ার স্মরণে মহানগর হকার্স লীগের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৭:৪৬ পিএম

প্রয়াত গোলাম সারোয়ার স্মরণে মহানগর হকার্স লীগের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাধারন সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্সলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আছর নগরীর বঙ্গবন্ধু সড়কের মোক্তার ভিলায় মহানগর হকার্সলীগের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে প্রয়াত গোলাম সারোয়ারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর হকার্স লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সী। 

 

নারায়ণগঞ্জ মহানগর হর্কর্স লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর শাখার দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত আলী রানা,প্রচার সম্পাদক মো. তাসির। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর হকার্স লীগ নেতা ইকবাল, দুলাল, মোহসীন, সাদেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন