Logo
Logo
×

রাজনীতি

মিরাজ`র মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ’র শোক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১০:২০ পিএম

মিরাজ`র মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ’র শোক
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন-আহবায়ক শাহাদাত হোসেন মিরাজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।   

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মিরাজ আন্দোলন সংগ্রামে একজন সক্রিয় যোদ্ধা ছিলো, ছাত্রদল তথা জাতীয়তাবাদী সংগঠন এর একজন বিশ্বস্ত, সাহসী ও রাজপথের ত্যাগী ছাত্রনেতা ছিলো। 

 

শাহাদাত হোসেন মিরাজ এর মৃত্যুতে আমি নারায়ণগঞ্জ জেলা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মী পক্ষ থেকে গভীর  শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি।  

 

মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা শাহাদাত হোসেন মিরাজকে জান্নাতুল ফেরদৌস দান করুন।


উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সময় হৃদরোগজনিত কারনে ঢাকার একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন