আগামীকাল মরহুম নুরু মিয়া চৌধুরী বাচ্চুর ৩৭তম মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৯:৫৪ পিএম
আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরু মিয়া চৌধুরী বাচ্চুর ৩৭তম মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআন খানি, বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের বন্দর থানার নবীগঞ্জ বাগে জান্নাত কবর স্থান মসজিদে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


