স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাহাউদ্দিন নাছিমের মায়ের স্মরণসভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৬:২৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মা মরহুমা কাজী নুরজাহান বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজাম উদ্দিন আহমেদ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম। প্রধান বক্তা ছিলেন, জাতীয় শ্রমিকলীগের ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন।
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে উপ-আইন বিষয়ক সম্পাদক এড. মো. জিসান মাহমুদ, সদস্য তারিকুল ইসলাম রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, শফিকুল ইসলাম লিটন, হাজী নেওয়াজ উল্লাহ, কায়কোবাদ রুবেল, এড. মামুন সিরাজুল মজিদ, রফিকুল ইসলাম মিন্টু, জামির হোসেন রনি, মো. আল আমিন, কৌশিক আহমেদ, মো. জুয়েল, সাইফুল ইসলাম আনন্দ, জুলহাস উদ্দিন, মাহবুবুর রহমান ভূঁইয়া মেহের, নাঈম ভূঁইয়া, আরিফুর রহমান, আব্দুল আলী, সৈকত হোসেন, আক্তার হোসেন, সৈয়দ মো. ইসমাইল, মনিরুজ্জামান মোল্লা, মাহমুদুল হাসান দুলাল, গুলজার হোসেন ও রবিনসহ পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।


