Logo
Logo
×

রাজনীতি

সাধারণ মানুষের ভাগ্যে জুটছে শোষন নিপিড়ন আর বঞ্চনা : এড. সাখাওয়াত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ১০:৫৮ পিএম

সাধারণ মানুষের ভাগ্যে জুটছে শোষন নিপিড়ন আর বঞ্চনা : এড. সাখাওয়াত
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে হবে।

 

দ্রব্যমূল্যের উধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আলুর দাম আজ পঞ্চাশ টাকা কেজি। অন্যান্য কোন পণ্যের গায়েও হাত দেয়া যায় না। আওয়ামীলীগের মন্ত্রী এমপি নেতা আর যুবলীগ ছাত্রলীগ মিলে দেশের মানুষের সকল সম্পদ লুটেপুটে খাচ্ছে আর সাধারণ মানুষের ভাগ্যে জুটছে শোষন নিপিড়ন আর বঞ্চনা।

 

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকেলে শহরের বি.বি.রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

এড. সাখাওয়াত হোসেন খান আরোও বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে আজ সাধারণ মানুষ জিম্মি হয়ে পরেছে। ঢাকার এমপি হাজি সেলিমের ছেলে একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাকে যেভাবে নির্যাতন করেছে তা দেখে সাধারণ মানুষ আতকে উঠেছে। যেখানে সেনা কর্মকর্তারাই নিরাপদ নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাতো রীতিমতো হুমকির মুখে।

 

এই অবৈধ সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই এ ব্যর্থ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন দিতে হবে। সেইসাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

 

অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে এ অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে বেলুন উড়িয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন এড. সাখাওয়াত হোসেন খান। পরে যুবদলের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তিনি ।

 

যুবদলের নেতাকর্মীরা একটি র‌্যালী বের করলে র‌্যালীটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আসলে পুলিশি বাধায় পড়ে। ওই সময় নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে র‌্যালীটি পিছু হটে ক্লাব মার্কেটের সামনে গিয়ে শেষ করা হয়।

 

এর আগে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুুছা, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈয়ম, সদস্য ও ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহজালাল কালু পৃথক পৃথকভাবে যুবদলের নেতাকর্মীদের নিয়ে মিছিল করে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে মহানগর যুবদলের মুল কর্মসূচিতে এসে জড়ো হন। এছাড়াও অন্যান্য যুবদল নেতাকর্মীরাও খন্ড খন্ড মিছিল করে মহানগর যুবদলের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক সাগর প্রধান, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুছা, মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের রাজনীতিতে সক্রিয় মহানগর ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি রিপন সরকার, নাজিম পারভেজ অন্তু, মাকসুদুল রহমান শাকিল, হাসান, শাহিন শরীফ, হারুণ রশিদ বাবু, আরিফ খান সহ অ্যাডভোকেট রাজীব মন্ডল ও অ্যাডভোকেট নুরুল কাদির সোহাগ। এ ছাড়াও এই কর্মসূচিতে ছিলেন মহানগর যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নবী উল্লাহ নবু, সহ-তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক শরীফ হোসেন, মহানগর যুবদলের সদস্য শাহজালাল কালু, খায়রুল, দুলাল,পারভেজ, সম্রাট হাসান সুজন, মহানগর ১১ নং ওয়ার্ড যুবদল নেতা ফখরুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রাসেল, সোহেল, রজ্জব আলী, জামান, বাদশা, ওয়াসিম, আবুল, রকমত উল্লাহ, রিয়াজউদ্দীন ভুট্টুসহ মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগদান করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন