Logo
Logo
×

রাজনীতি

শহরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে পুুলিশের বাঁধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ১০:৫১ পিএম

শহরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে পুুলিশের বাঁধা
Swapno

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে পুলিশের বাধায় পড়েছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। মহানগর যুবদলের নেতাকর্মীরা র‌্যালী বের করলে সেখানে পুলিশ বাধা দেয়। ওই সময় পুুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকেলে শহরের বি.বি.রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।

 

অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন খান বক্তব্য রাখেন এবং পরবর্তীতে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। কেক কাটা শেষে প্রধান অতিথি যুবদলের নেতাকর্মীদের নিয়ে একটি র‌্যালী বের করলে র‌্যালীটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আসলে পুলিশি বাধায় পড়ে।

 

ওই সময় নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে র‌্যালীটি পিছু হতে ক্লাব মার্কেটের সামনে গিয়ে শেষ করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুুছা, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈয়ম, সদস্য ও ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহজালাল কালু পৃথক পৃথকভাবে যুবদলের নেতাকর্মীদের নিয়ে মিছিল করে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে মহানগর যুবদলের মুল কর্মসূচিতে এসে জড়ো হন।

 

এছাড়াও অন্যান্য যুবদল নেতাকর্মীরাও খন্ড খন্ড মিছিল করে মহানগর যুবদলের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন মন্তুর সভাপতিত্বে প্রধান অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক সাগর প্রধান, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুছা, মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের রাজনীতিতে সক্রিয় মহানগর ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি রিপন সরকার, নাজিম পারভেজ অন্তু, মাকসুদুল রহমান শাকিল, হাসান, শাহিন শরীফ, হারুণ রশিদ বাবু, আরিফ খান সহ অ্যাডভোকেট রাজীব মন্ডল ও অ্যাডভোকেট নুরুল কাদির সোহাগ।

 

এ ছাড়াও এই কর্মসূচিতে ছিলেন মহানগর যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নবী উল্লাহ নবু, সহ-তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক শরীফ হোসেন, মহানগর যুবদলের সদস্য শাহজালাল কালু, খায়রুল, দুলাল, পারভেজ, সম্প্রাট হাসান সুজন, মহানগর ১১ নং ওয়ার্ড যুবদল নেতা ফখরুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রাসেল, সোহেল, রজ্জব আলী, জামান, বাদশা, ওয়াসিম, আবুল, রকমত উল্লাহ, রিয়াজউদ্দীন ভুট্টু সহ মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগদান করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন