কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন ১২নং ওয়ার্ড যুবদল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৭:২৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বাদ মাগরিব শহরের খানপুর বৌবাজার এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এসময়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় । পরে কেক কেটে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
মহানগর যুবদল ১২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক কাজী আঃ আউয়ালের সভাপতিত্বে এসময়ে আরোও উপস্থিত ছিলেন, মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোজ্জাম্মেল হক, মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক মাহবুব হাসান জুলহাস, প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির,সহ- সাংগঠনিক সম্পাদক মো.মুসা, সাংস্কৃতিক সম্পাদক রানা মুন্সী, সমাজ কল্যাণ সম্পাদক মো. শহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহমেদ, ১২নং ওয়ার্ড যুবদলের যোগাযোগ সম্পাদক ইব্রাহিম, যুবদল নেতা রানা, নুর হোসেন, শরীফ, আল আমিন প্রমুখ ।


