Logo
Logo
×

রাজনীতি

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলামিনের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৭:১৮ পিএম

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলামিনের শুভেচ্ছা
Swapno

২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম আল-আমিন। 

এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মমিনুল ইসলাম আল-আমিন বলেন, উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা, মানবকল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলাই যুবদল গঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য। 

সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরনে যুবদল যেন ভবিষ্যতে আরো প্রতিজ্ঞাবদ্ধ হয় সেই কামনা করছি। ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দলের স্বার্থ হাসিলের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন