সরকার জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ : এড. সাখাওয়াত
ষ্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১১:০৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকার জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীন জীবন যাপন করছে।
সরকারের নিয়ন্ত্রনহীন দু:শাসনের সুযোগ নিয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। আর তাই গুম, খুন আর ধর্ষণের মতো ঘটনা একের পর এক ঘটেই চলেছে কিন্তু কোনটারই বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরুতে না পারলে দেশে অপরাধ কমানো যাবে না।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও সাংগঠনিক সম্পাদক আ: সালাম আজাদের সুস্থ্যতা কামনায় জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৪ অক্টোবর ) বিকেলে শহরের চারারগোপ রেলওয়ে জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত বলেন, দেশের মানুষকে এই জালিম সরকারের দু:শাসন থেকে মুক্তি দিতে আর জনগনের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে আগামী দিনে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সকলকে সে আন্দোলনে শরিক হওয়ার আহবাস জানাচ্ছি।
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন, সহ সধারণ সম্পাদক আসিফুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক এড. নুরুল কাদির সোহাগ, সহ সভাপতি মো: সোহেল, যুগ্ম সম্পাদক হৃদয় ভূইয়া, মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক হযরত আলী, মহানগর যুবদল নেতা মো: ইসলাম, পরিবহন শ্রমিকদল নেতা মেহের আলী প্রমূখ।


