Logo
Logo
×

রাজনীতি

আ’লীগে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান দিবেন না

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:৩৮ পিএম

আ’লীগে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান দিবেন না
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেছেন, আমাদের দেশে মাদকের পরিমান বেড়ে গেছে। মাদকের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। তার জন্য আপনারা মাদক বিরুদ্ধে কমিটি গঠন।

 

এর জন্য সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করবে। দলের পাশাপাশি আমি আপনাদের পাশে আছি। অপনারা মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের আওয়ামীলীগে স্থান দিবেন না। এদেরকে দয়া করে আশ্রয় পশ্রয় দিবেন না।


শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ আধিন টাইলস্ এন্ড স্যানিটারী শো রুমের শুভ-উদ্ধোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ ছাড়াও অ্যাড. খোকন সাহা আধিন টাইলস্ এন্ড স্যানিটারী শো রুমের সফলতা কামনা করে আরো বলেন, এই সরকার আমলে যে উন্নয়ন হয়েছে যা অন্য কোন সরকারের আমলে হয় নাই।

 

এই উন্নয়নের ধারাবাহিকতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে করে বাংলাদেশ আরো উন্নয়ন হতে পারে।  অনেকে বলে এই সরকার ভারতের সাথে সর্ম্পক করে ক্ষমতায় আছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন চিনের সাথে ব্যবসা বাণিজ্য বেশি করছে।


এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ আবু কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সমাজ সেবক হাজী মাঈনউদ্দিন আহাম্মেদ, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, কলাগাছিয়া ইউনিয়নের প্রচার সম্পাদক বাবুল, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল অমিন, সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্ল্যাহ, যুবলীগ নেতা ইসতিয়াক আহাম্মেদ জারজিস, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, ইঞ্জিনিয়র মিনহাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাজী রফিক,দায়েন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন,পাপন সরকার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন