সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন খসরু ও পলাশ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:১৫ পিএম
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরু ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ। শুক্রবার (২৩ অক্টোবর) ধানমন্ডি আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্য়ালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় লাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, কৃষকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে সগঠনকে অধিকতর গতিশীল করাসহ সাংগঠনিক বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন। এসময় সেতুমন্ত্রী যে দিকনির্দেশনা দেন তা মেনে দলকে শক্তিশালী করে বিএনপির যে অপপ্রচার তা নস্যাত করে দেশ ও দশের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে করেন তারা।
পরে জাতীয় শ্রমিকলীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরু ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


