Logo
Logo
×

রাজনীতি

লিপি ওসমানের সুস্থতা কামনায় মহানগর মহিলা আওয়ামী লীগের দোয়া 

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:২৫ পিএম

লিপি ওসমানের সুস্থতা কামনায় মহানগর মহিলা আওয়ামী লীগের দোয়া 
Swapno

নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি সহ ওসমান পরিবারের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দনশীল।

 

নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক আখি আফরোজা, হোসনে আরা বেগম, প্রচার সম্পাদক শারমিন শিলা, বন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা ইসলাম ও মহানগর যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক মনিরা সুলতানা,জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক আসমা বেগম,বিউটি আক্তার,ফারহানা বেগম,রুনা আক্তার সহ মহানগর  মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে চন্দনশীল বলেন, সালমা ওসমান লিপির জন্য দোয়া করবেন। সারা পৃথিবীতে অনেক লোক মারা গেছে। সকলের জন্য দোয়া চাই। নারায়ণগঞ্জে এর আগেও মহিলা সংস্থা ছিল তারা কিভাবে কাজ করেছেন আর সালমা ওসমান লিপি কিভাবে কাজ করছেন। 

 

করোনার সময় তিনি অনেক কাজ করেছেন। তিনি অত্যন্ত মিষ্ঠভাষী। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন। বিশেষ করে তিনি নারীদের ঐক্যবদ্ধ করতে পারেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। শামীম ওসমানকে যেন আরও বেশি প্রেরণা যোগাতে পারেন সেজন্য সকলেই দোয়া করবেন।

 

সভাপতির বক্তব্যে ইসরাত জাহান স্মৃতি বলেন, জননেত্রী শেখ হাসিনা সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করেন। এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান তার স্ত্রী সহ ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন। এবং প্রয়াত সংসদ নাসিম ওসমান,রত্নাগর্ভা মা নাগিনা জোহা,সামছুজ্জোহা,খানঁ সাহেব ওসমান আলী রুহের মাগফেরাত কামনা করে।  

 

আমাদের প্রাণপ্রিয় ভাবী সালমা ওসমান লিপির জন্য সকলের কাছে দোয়া চাই। তার মতো মানুষের তুলনা হয় না। তিনি নারীদের কল্যাণে অনেক কাজ করেছেন। সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন