Logo
Logo
×

রাজনীতি

এই প্রজন্মেই রাজনীতি শেষ করার ইচ্ছা শামীম ওসমানের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৮:৫৮ পিএম

এই প্রজন্মেই রাজনীতি শেষ করার ইচ্ছা শামীম ওসমানের
Swapno

ওসমান পরিবারের রাজনৈতিক ইতিহাস খুবই সমৃদ্ধ। খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান পর্যন্ত ওসমান পরিবারের রাজনীতি শুধু নারায়ণগঞ্জের ইতিহাসেই নয় ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামীলীগের প্রতিষ্ঠায়ও রয়েছে এই পরিবারের ভূমিকা।


 
অথচ ওসমান পরিবারের চতুর্থ প্রজন্মকে তিনি রাজনীতিতে চাননা। তিনি বলেন, অনেক হয়েছে। বর্তমানের এই রাজনীতিতে আমি আমার চতুর্থ প্রজন্মকে চাই না। বেসরকারী এক টিভি চ্যানেলের আধঘন্টা’র গল্প নামের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে তিনি এমন ইচ্ছার কথা প্রকাশ করেন।


 
এসময় শামীম ওসমান বলেন, আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করতাম তাতে আমরা সফল। আমার পূর্ব পুরুষ রাজনীতি করেছে দেশ স্বাধীন করার জন্য তারা স্বাধীন করেছে। আমরা রাজনীতি করেছি বঙ্গবন্ধুর হত্যার বিচার করার জন্য তাও করেছি। এখন প্রয়োজন হলে রাজনীতি ছেড়ে দিব।


 
তিনি বলেন, আমি কারো কাছে মাথানত করবো না। আমি ক্ষমতায় থাকতেই ক্ষমতা ছেড়ে দিব। আমার কাছে মন্ত্রী হওয়া বড় কোন বিষয় না। মানুষের হৃদয়ে আমার চেয়ারটা চাই।


 
তার মতে, অয়ন ওসমানের এখন বয়স ৩১ রাজনীতিতে আসতে তার বয়স যদি ৪০ হয় তখন আমার অনেক বয়স হয়ে যাবে। তখন আপারও (শেখ হাসিনার) বয়স হয়ে যাবে। 

 

তবে বাংলাদেশের রাজনীতিতে আল্লাহ পাক যদি আপার হায়াত রাখেন। তাহলে অয়ন ওসমান রাজনীতি করতে পারেন বলে তিনি জানান।


 
তিনি বলেন, আগের রাজনীতি এখন আর নাই। রাজনীতি মাঠ থেকে চলে গেছে। এখন প্রয়োজন অর্থনৈতিক উন্নতি। অর্থনীতিতে স্বাবলম্বী হলে রাজনীতিতে নিজেজে বিক্রি করে দিতে হবে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন