Logo
Logo
×

রাজনীতি

নেতৃত্বের চাপই ছাত্র সংগঠনের সহাবস্থানের অন্তরায় (ভিডিও)

Icon

লতিফ রানা 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:৩১ পিএম

নেতৃত্বের চাপই ছাত্র সংগঠনের সহাবস্থানের অন্তরায় (ভিডিও)
Swapno

জাতীয় নেতৃত্বের চাপই ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রধান বাধা বলে মনে করেন জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব এবং বাংলাদেশ ছাত্রফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শুভ দেব।
 
ম্ঙ্গলবার (২০ অক্টেবর) যুগের চিন্তার আয়োজনে মাফুজ সিহানের সঞ্চালনায় অনুষ্ঠিত লাইভ টকশো ‘সোজাকথা’য় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এধরণের মন্তব্য করেন তারা। 

অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘নারায়ণগঞ্জে ছাত্র সংগঠনের হালচাল’। তাদের মতে ক্ষমতার স্বার্থেই জাতীয় রাজনীতিবিদরা চাননা ছাত্র রাজনীতিতে সহাবস্থান থাকুক। 
 
ছাত্র সংগঠনগুলোর সহবস্থানের বিষয়ে সাফায়েত আলম সানি বলেন, বর্তমানে ছাত্র রাজনীতি ছাত্রদের মাঝে নাই। যখন বিভিন্ন ইস্যুতে নিরাপদ সড়ক, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের প্রতিবাদের আন্দোলন যখন এক দফাতে সরকার পতনের চেষ্টায় চল যায় তখন আসলে তা ছাত্র রাজনীতিতে থাকেনা।

তার মতে ছাত্রদের রাজনীতি ছাত্রদের মাঝেই থাকা উচিৎ। বর্তমান সরকার শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিষয়ে এখন তাই এধরণে দাবিদাওয়ার কোন সুযোগ নেই। 

তিনি বলেন, সংগঠনগুলো মূল দলের লেজুরবৃত্তি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করার কারনেই মনে হয় রাজনীতির এখন সহাবস্থান সম্ভব হয়না।
 
এই বিষযে সহমত পোষণ করে মাসুকুল ইসলাম রাজিব বলেন, ছাত্র সংগঠনগুলো লেজুরবৃত্তির রাজনীতি অবশ্যই দলের সবোচ্চ পর্যায়ের জন্য করে। তাদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে তাহলে এদেশে সহবস্থান হবে না। 

তারমতে ১৯৯৬ সালের পর থেকেই তার শুরু বলে তিনি মনে করেন। তখন থেকেই যে ক্ষমতায় থাকবে তার অধীনেই সবকিছু হবে এমন একটা বিষয় প্রতিষ্ঠিত হয়েছে। যা পরবর্তীতে সব সরকারের আমলেই চলমান ছিল। রাজনীতিতে নতুন নেতৃত্বের বিকশিত হোক তা অনেক জাতীয় রাজনীতিবিদই চায়না।
 
তার মতে, রাজনীতিতে আজ ব্যবসায়ীদের প্রবেশ ঘটেছে। ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিই হলো ছাত্র রাজনীতির মূল কথা। ছাত্র রাজনীতিতে যারা জড়িত তাদের হাতে সবকিছু নেই। তা রাজনীতিবিদদের হাতে অনেকটাই ন্যাস্ত আছে।
 
এসময় ছাত্র ফেডারেশনের শুভ দেব বলেন, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হলো ছাত্রদের স্বার্থ আদায় করা। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বাদ দিলে বাকীরা তা পালন করছে কিনা সেটা দেখার বিষয়। সব ছাত্র সংগঠনের একসাথে মার্চ করছেনা। নিরাপদ সড়কের আন্দোলনে সারাদেশের ছাত্ররা একত্রে হলেও অনেকে আসছেনা।
 
সহবস্থানের মাধ্যমে বিভিন্ন একসাথে কাজ করার বিষয়ে সাফায়েত আলম সানি বলেন, প্রত্যেকটি আন্দোলনে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জের ছাত্রলীগ বার্ষিক পরীক্ষার পর এলাকার বৃদ্ধদেরকে স্বাক্ষরতার আওতায় আনার অভিযান শুরু করে। 

নিরাপদ সড়কের আন্দোলনের আগেও চারবার ট্রাফিকের ভূমিকা পালন করেছে তারা। তখন আমরা অন্য কোন সংগঠনকে পাশে পাইনি।

তিনি বলেন, দুইনং রেল গেট থেকে চাষাঢ়া পর্যন্ত একটা মার্কেটেও পার্কিং ব্যবস্থা নেই। তার মতে, সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে যদি সরকার বিরোধী আন্দোলন হয়, সরকার পতনের খেলা হয় সেখানে ছাত্রলীগ থাকে কি করে।
 
মাসুকুল রাজীব বলেন, আদর্শিক রাজনীতির যখন বিচ্যুতি ঘটবে তখন কোন ন্যায়ই সম্ভব নয়। রাষ্ট্রীয় ব্যবস্থা যদি পরিবর্তন না হয়। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়। তখন মনে করা হয় সরকারের ছত্র-ছায়ায় যেকোন অপরাধ করে পার পাওয়া যাবে।

বিরোধীতে যারা থাকে তারা অন্যায় না করলেও তাদের উপর দায় দেয়ার চেষ্টা সবসময়ই করা হয়। এখন অপরাধ না করেই অপরাধের সাজা দেয়া হয়। আবার যারা অনেক বড় অপরাধ করে তারাও বলেন, আমরা অপরাধ করি নাই।
 
শুভ দেব বলেন, বর্তমানে ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা। অনেক সংগঠন আন্দোলন দমন করার জন্য যে তৎপরতা দেখায় অধিকার আদায়ের জন্য কিন্তু তারা সেভাবে তৎপরতা দেখায়না।
 
করোনা সংকটে ছাত্রদের ভূমিকার বিষয়ে সানি বলেন, মিডিয়া কভারেজের জন্য ছাত্রলীগ কখনো কাজ করেনা। এসময় ছাত্রলীগের পক্ষ হতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে খাবার পৌছে দেয়াসহ বিভিন্নভাবে কাজ করেছে। কিন্তু মিডিয়ায় তেমন আসেনি। 

এখন সাংবাদিকরা খারপ সংবাদের প্রতি বেশী আকর্ষণ বোধ করে। কারণ এতে পত্রিকা বেশী কাটে। সাংবাদিকতার মধ্যে খবর উপস্থাপন করার মধ্যে তেমন একটা আকর্ষণ থাকেনা তারা খবর তৈরি করতে পছন্দ করে। 

তার মতে, ক্রেডিট নেয়ার জন্য ছাত্রলীগ রাজনীতি করেনা। এ বিষয়গুলো ছাত্রফেডারেশনই বেশী করে থাকে।
 
রাজীব বলেন, নিজ দলের মধ্যে বিভেদ সৃষ্টি কোন অবস্থায়ই কাম্য নয়। এই সময় তিনি সাম্প্রতিক কমিটি গঠন সম্পর্কে বলেন, এখানে হয়তো নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। 

একই সংগঠনের থেকে একই দলের বিরুদ্ধে মতামত বা হুমকি দেয়া উচিৎ না হলেও নিজ সংগঠনের মধ্য থেকে যদি কোন অন্যায়ের প্রতিবাদ আসে তবে তা দলের জন্যই ভাল। এতে দলে ভুল সিদ্ধান্তগুলো শুধরাতে সুবিধা হয়।
 
এসময় অশ্রাব্য ভাষা ব্যবহারের বিষয় শুভ দেব বলেন, অশ্রাব্য ভাষায় প্রতিবাদ করা কোন সংগঠনেরই উচিৎ না। তিনি বলেন, ২০১৮ সালে আন্দোলনে খারাপ ভাষা ব্যবহার করে একটি প্লে কার্ড ছিল আমি নিজে তা ছিড়ে ফেলেছি। 

এসময় তিনি সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে বলেন, ছাত্রদের স্বার্থ জড়িত এমন কোন আন্দোলনে বাম ছাত্রজোটের পক্ষ থেকে অংশগ্রহন করেনি এমন কখনো হয়নি।
 
কোন আন্দোলনে অশালীন ভাষা ব্যবহার উচিৎ নয় উল্লেখ করেন তারা। তবে আইন বিরোধী কোন কাজ করলে তার উপর হামলা না চালিয়ে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তারা একমত পোষণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন