Logo
Logo
×

রাজনীতি

শুধু উত্তর দিয়েছিলাম, শেখ হাসিনাকে বাঁচাও : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:২৫ পিএম

শুধু উত্তর দিয়েছিলাম, শেখ হাসিনাকে বাঁচাও : শামীম ওসমান
Swapno

২০০১ সালে নারায়ণগঞ্জের চাষাঢ়ার আওয়ামীলীগ অফিসের বোম হামলার বিষয়ে কথা বলতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান বলেন, আমি একটা কথা বিশ্বাস করি। 

মানুষ যা কর্ম করবে আখেরাতে তার ফল পাবে। তাই আমি এখন যে রাজনীতি করি তা আখেরাত পাওয়ার জন্য করি।
 
 
তিনি বলেন, বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার আগে অধ্যাপক গোলাম আজম বাংলাদেশে আসার পর নারায়ণগঞ্জে যার বাসায় অবস্থান করেছিল সে-ই ২০০১ সালে আমার উপর বোমা হামলার নায়ক ছিল।
 
তিনি বলেন, আমার প্রতি তারা এতো ক্ষিপ্ত হয়েছিল যে, আমাকে মারার উদ্দেশ্যে আমার অফিসে তারা আরডিএক্স বোমা মেরেছিল। 

সেখানে আমার বন্ধু চন্দনের পা একটা ছাদের উপর দিয়ে উড়ে একশত ফুট দুরে গিয়ে পড়েছিল। 

সে সময় আমার হাত-পা ছুলে গিয়েছিল, ছাঁদটা পুরো আমার বুকের উপর ছিল। কিন্তু সেই বোমা হামলার পরেও আমরা একটা জায়গাও ঢিল মারিনি।
 
তিনি বলেন বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়ে যখন নিশ্বাস নিতে পারছিলাম না। তখন সাংবাদিক সহ সবাই আমাকে জিজ্ঞাসা করছিল আপনি কিছু বলবেন? কিছু বলবেন? 

আমি তখন কানে কিছুই শুনছিলাম না। যখন আমার বড় ভাই সেলিম ওসমান কানের সামনে এসে চিৎকার দিয়ে বলেছিল তুমি কিছু বলবে? আমি তখন তাকে শুধু একটা উত্তর দিয়েছিলাম, শেখ হাসিনাকে বাঁচাও। আমি বলিনি আমাকে বাঁচাও। আমার বন্ধুরাও বলেনি আমাদের বাঁচাও।

সম্প্রতি এক টিভি চ্যানেলের আধঘন্টা’র গল্প নামের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে এই মন্তব্য করেন তিনি।

 
শামীম ওসমান আরো বলেন, একজন সাংবাদিক যদি সত্যি কথা বলতে না পারে তাহলে তার সাংবাদিকতা করা উচিৎ না। তেমনি আমি একজন রাজনীতিবিদ। সত্য কথা বলার জন্যেই আমি জন্ম নিয়েছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন