নাশকতার মামলায় মামুন মাহমুদের পুনঃ জামিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:২৬ পিএম
২০১৮ সালের ফতুল্লা থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় পুনঃ জামিন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার (২১ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে্ট আদালতে জামিন পান তিনি। এর আগে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট শিপলু অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত অধ্যাপক মামুন মাহমুদসহ ৭০ জন নেতা কমী্র জামিন মঞ্জুর করেন। তবে এ মামলায় মামুন মাহমুদ উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক মামুন মাহমুদ দৈনিক যুগের চিন্তাকে জানান, বতমানে অবৈধ ভোটার বিহীন সরকারের দায়ের করা মামলা সম্পূন্ মিথ্যা ও বানোয়াট। এক দলীয় সরকার কায়েম করার জন্য তারা পুলিশের পেটুয়া বাহিনী দিয়ে বিএনপির নেতা কমী্দের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে।
এসময় তিনি আরো বলেন সরকারের এ অপচেষ্ঠা কখনও সফল হতে দেওয়া হবে না। আমাদের একটু রক্ত বিন্দু থাকতে আমরা বিএনপির নেতা কমী্রা ঐক্য বদ্ধ ভাবে রাজপথে আছি এবং থাকবো।


