এড. সাখাওয়াতের সাথে সৌজন্য সাক্ষাত বন্দর থানা ছাত্রদলের
স্টাফ রিপোর্টর
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:৫৭ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নব গঠিত বন্দর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় এড. সাখাওয়াতের চেম্বারে সৌজন্য সাক্ষাত করে এবং সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় এড. সাখাওয়াত হোসেন খান ছাত্রদল নেতৃবৃন্দকে আপ্যায়ণ করেন আগামী দিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। ছাত্রদলের নেতাকর্মীদের সুস্থ্য রাজনীতি চর্চার পরামর্শ দেন এড. এবং রাজনৈতিক মামলায় সকল প্রকার আইনী সহায়তা প্রদানসহ যে কোন সমস্যায় পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
নিজেদের মাঝে কোন বিভেদ বিভক্তিকে স্থান না দিয়ে সকলে মিলেমিশে সাংগঠনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দকে আহবান জানান তিনি।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ছাত্রদল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে বলেন এড. সাখাওয়াত।
সৌজন্য সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, সহ- সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, বন্দর থানা ছাত্রদলের আহবায়ক মো: রাহিদ ইশতিয়াক, যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ রাইয়ান, মো: আল-আমিন, মো: রোমান হোসেন, মো: শহিদুল ইসলাম, মো: নাদিম, মোঃ সৈকত, মো: কায়িম ভূইয়া প্রমূখ।


