Logo
Logo
×

রাজনীতি

শ্রমিক লীগের নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত কাজিম উদ্দিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:৩৩ পিএম

শ্রমিক লীগের নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত কাজিম উদ্দিন
Swapno

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উপদেষ্টা কাজিম উদ্দিন প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ ।

 

মঙ্গলবার ( ২০ অক্টোবর ) সন্ধ্যায় নগরীর দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময়ে জেলা ও মহানগর , উপজেলা শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক লীগের নেতৃবৃন্দরা কাজিম উদ্দিন প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান । শ্রমিক লীগের নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত কাজিম উদ্দিন প্রধান ।

 

কাজিম উদ্দিন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দরা আজকে আমাকে যে সম্মান দিলেন তার জন্য প্রতি চির কৃতজ্ঞ । আমি সব সময় নারায়ণগঞ্জ শ্রমিক লীগের নেতাকর্মীদের পাশে আছি এবং থাকবো । আপনারা আমার জন্য দোয়া করবেন ।

 

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক লীগের নেতৃবৃন্দ কাজিম উদ্দিন প্রধানকে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক কে. এম আজম খসরুকে জেলা ও মহানগর শ্রমিক লীগের পক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সহ-সভাপতি মোজাম্মেল হক, মোখলেছুর রহমান, হুমায়ূন কবির, আলী হোসেন, যুগ্ম সম্পাদক মজিবর রহমান, মোঃ আসলাম, মহানগর কমিটির সভাপতি আলমগীর কবির বকুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী খোদেজা খানম নাসরিন, জেলা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা হাসিনা রহমান শিমু, মহিলা নেত্রী সোনিয়া আক্তারসহ জেলা ও মহানগর এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন