Logo
Logo
×

রাজনীতি

সামাজিক অনুষ্ঠানও এখন তাদের সহ্য হয়না : খোরশেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:৩৮ পিএম

সামাজিক অনুষ্ঠানও এখন তাদের সহ্য হয়না : খোরশেদ
Swapno

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, রাজনৈতিক কর্মসূচীগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হামলা করতে করতে এখন সামাজিক অনুষ্ঠানগুলোও সহ্য হয়না ক্ষমতাসীনদের। 

 

তাদের আহেন আচরণ সত্যিই একটি গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকি। এ ধরনের হামলায় যারা জড়িত দ্রুত তাদের বিচার করতে হবে, গ্রেফতার করতে হবে। অন্যথায় যুবদল এর উচিত জবাব দিতে প্রস্তুত। 

 

সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রলীগ যুবলীগের হামলার পর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।

 

এসময় মঞ্চ থেকে টেনে হিচড়ে মাটিতে ফেলা হয়েছে তৈমূর আলম খন্দকার, তার মেয়ে মার-ই-য়াম খন্দকার, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর মান্না প্রমুখদের। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অনুষ্ঠানের ওই মঞ্চে থাকা চেয়ার টেবিল ও সাউন্ড সিস্টেম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন