Logo
Logo
×

রাজনীতি

তৈমূরের বাড়িতে হামলা, বিএনপি নেতা আজাদের নিন্দা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:২৭ পিএম

তৈমূরের বাড়িতে হামলা, বিএনপি নেতা আজাদের নিন্দা
Swapno

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের জন্মদিনের অনুষ্ঠানে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ । অবিলম্বে  হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বিএনপির এ নেতা ।

 

সোমবার ( ১৯ অক্টোবর ) এক বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের রূপগঞ্জের বাসভবনে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে বর্বরোচিত হামলা চালিয়েছে বর্তমান অবৈধ সরকারের পেটোয়া বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ।

 

হামলায় এড. তৈমূর আলম খন্দকার ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ৩০ জন আহত হয়েছেন। আমি এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

 

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকারের জন্মদিন ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

 

হামলায় তার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। তৈমুর আলম খন্দকারের ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ অভিযোগ করে বলেন, রূপসীর খন্দকার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শেষ দিকে যখন প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন তখন সরকার দলীয় অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন। এ সময় গাড়ি, সাউন্ড সিস্টেম, চেয়ার, মোবাইল ভাঙচুর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন