Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াসহ নেতাদের সুস্থ্যতা কামনায় মহানগর যুবদলের দোয়া 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:০৬ পিএম

খালেদা জিয়াসহ নেতাদের সুস্থ্যতা কামনায় মহানগর যুবদলের দোয়া 
Swapno

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুুলতানা সালাউদ্দীন টুকু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।


সোমবার (১৯ অক্টোবর) বাদ আছর শহরের ডিআইটি এলাকায় খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


 মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন মন্তু, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান।


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য ও ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহজালাল কালুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি আহাম্মদ আলী, নাজমুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুছা, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৈয়ম হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি, সহ-তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।


মহানগর যুবদলের নেতাদের মধ্যে যুবদল নেতা আল ইমরান শামীম, শরীফ হোসেন, নুরুজ্জামান, দুলাল হোসেন, মাসুদ শেখ, ৮নং ওয়ার্ড যুবদল  নেতা শিপন, আল আমিন সহ মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


এ ছাড়াও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের মধ্যে মহানগর যুবদলের রাজনীতিতে সক্রিয় হতে যাওয়া মহানগর ছাত্রদল নেতা শাহিন শরীফ, শাকিল মিয়া, কামরুল হাসান বাবু, কামরুল হাসান মাসুদ, তারেক ছোবহান বাবু, আরিফ খান, রিপন সরকার, অন্তু, হাসান সহ বেশকজন নেতা মহানগর যুবদলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন