দুই উপ-নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মহানগর বিএনপি বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১০:৪২ পিএম
পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ এলাকায় এ বিক্ষোভ সমাবেশে করেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, দেশের জনগণ বর্তমান নির্বাচনে তাদের ভোটা দিতে পারেন না।
কারন ভোটদেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনঐক্য গড়ে তুলে সরকারকে প্রতিহত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা এই আন্দোলন সফল না পর্যন্ত ঘরে ফিরে যাবে না।
মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. রফিক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী ইসমাইল, মনিরুল আলম সজল, আইন বিষয়ক সম্পাদক এড. আনিছুর রহমান মোল্লা, মহানগর, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু প্রমূখ।


