শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিতে মহসিন-পলাশ-কাজিম-ফিরোজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৩:২৫ পিএম
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের তিন নেতা পদ মর্যাদা পেয়েছেন । ওই তিন নেতা হলেন সহ-সভাপতি পদে মহসীন ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক পদে কাউসার আহমেদ পলাশ এবং আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক পদে মো. কাজিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন।
এদের মধ্যে মহসিন ভূইঁয়া বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। কাউসার আহমেদ পলাশ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার সংগঠনর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি শ্রমিক লীগের আগের কমিটিতে শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক ছিলেন। কাজিম উদ্দিন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। ফিরোজ হোসাইন জনতা ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (১৮ অক্টোবর) রাতে জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির ৩৫ জনের নাম ঘোষণা করা হলে এ তথ্য জানা যায়। এর আগে শ্রমিক লীগের সম্মেলনে সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক কে এম আযম খসরুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।


