শেখ রাসেলের জন্মবার্ষিকীতে সানির পক্ষে দোয়া, শিক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৩:০৮ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির পক্ষে দোয়া ও ১০০ ছিন্নমূল শিশুকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (১৮ অক্টোবর) বিকেলে চাষাড়া রেল স্টেশন প্লাটফর্ম সংলগ্ন লাল সবুজের পতাকা শুভ চন্দ্র দাস প্রাথমিক বিদ্যালয়ের ছিন্নমূল শিক্ষার্থীদের এই শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা সহ প্রয়াত শেখ নিজাম আলম কমিশনার এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত অলম সানি সহ তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেনের সার্বিক ব্যাবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন জিকু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ রেজা, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিব রায় অভি, সাবেক উপ সমাজকল্যান বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সাদ্দাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা তনু সাহা। নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সহ সাংগঠনিক সম্পাদক অনিক দে এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জহির, লক্ষন, কৃষ্ণা, খালেদ, অপু, জাফর, অনিক, তন্ময়, সোহাগ, নাহিদ প্রমুখ।


