লংমার্চে হামলার প্রতিবাদে সিপিবি’র মানববন্ধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:১৬ পিএম
দেশে অব্যহত ধর্ষণ, নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে অনুষ্ঠিত লংমার্চে হামলা, পাটকল বন্ধ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ ঘুষ, দুর্ণীতি ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), নারায়ণগঞ্জ শহর।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি কমঃ আব্দুল হাই শরীফের সভাপতিত্বে ও কমঃ সুজয় রায় চৌধুরী বিকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমঃ শিবনাথ চক্রবর্তী, কমঃ দুলাল সাহা, কমঃ শাহানারা বেগম, কমঃ বিমল কান্তি দাস, কমঃ এমএ শাহীন, কমঃ শোভা সাহা, কমঃ মৈত্রী ঘোষ, কমঃ শুভ বণিক ও কমঃ সজীব শরীফ।
করোনা মহামারীকে পুঁজি করে সরকার দেশে অবাধ লুপপাটের রাজত্ব কায়েম করছে উল্লেখ করে সভায় বক্তারা বলেন, মানুষের জীবন হুমকির মুখে ফেলে স্বাস্থ্য খাতে চরম ঘুষ-দুর্ণীতি ও বানিজ্যের অবাধ সুযোগ তৈরি করেছে। দেশে এখন চাঁদাবাজি-খুন-ধর্ষণের মহোৎসব চলছে। আইনের শাসন নেই বললেই চলে।
বক্তারা বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষ আজ কোনো আস্থ্যাই রাখতে পারছে না। দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা। বাজারে সিন্ডিকেটকারীদের একক দৌরাত্ম্যে সরকার আছে বলে মনে হয় না। সম্প্রতি একের পর এক ধষর্ণের ঘটনায় মানুষ উদ্বিগ্ন। দেশব্যাপী ছাত্র-নারী-যুব ও সংস্কৃতিকর্মীরা ধর্র্ষণবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আন্দোলনকারীদের দমন করতে চাইছে।
এসময় তারা শনিবার (১৭ অক্টোবর) ফেনীতে ছাত্রজনতার ধর্ষণবিরোধী লংমার্চে পুলিশের ছত্রছায়ায় সরকারি দলীয় গুন্ডাদের হামিলায় বহু নেতাকর্মীকে গুরুতর আহত করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়ার দাবি জানান।


