Logo
Logo
×

রাজনীতি

লংমার্চে হামলা : প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৭:৫৬ পিএম

লংমার্চে হামলা : প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
Swapno

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে অনুষ্ঠিত লংমার্চে যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) এই আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোট। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের নির্বাহী ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবি নেতা বিমল কান্তি দাস প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, আজ পাহাড়ে-সমতলে, ঘরে-বাইরে সর্বত্রই নারী ও শিশুর উপর সহিংসতা চলছে। 

করোনা মহামারী থেকে চলছে ধর্ষণের মহামারী। এর অধিকাংশ ঘটনার জন্যই দায়ী বর্তমান সরকার দলীয় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী। 

তাদের অভিযোগ,  আওয়ামীলীগ সরকারের আশ্রয়ে ও প্রশ্রয়ে এবং বিচারহীনতায় ধর্ষকরা এখন বেপরোয়া।
 
বক্তারা বলেন, এসব অনিয়মের প্রতিবাদে শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) ঢাকা থেকে নোয়াখালী’র শান্তিপূর্ণ লংমার্চ চলাকালে ফেনীর স্থানীয় সাংসদ নিজাম হাজারীর অনুসারী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে। 

এসময় ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনের অর্ধশত নেতা কর্মী আহত হয়। এমনকি লংমার্চকারীদের স্বাগত জানানোর জন্য দাগনভূঞায় অপেক্ষমান বাসদ নেতা কর্মীদের উপরও হামলা চালায় তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন