নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে অন্যতম এক নাম শাহ্ নিজাম। রাজনৈতিক জীবনের শুরু থেকে আওয়ামী লীগে সদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন এই নেতা। ফলশ্রুতিতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের আস্থা কুড়িয়েছেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে প্রিয় নেতা শামীম ওসমানের হাতে হাত রেখে রাজনীতি করে যাচ্ছেন। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে নিজ দলীয় কর্মীদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন। নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় তার কর্মীসমর্থক দেখা যায়।
সদা হাস্যজ্জল শাহ-নিজাম দলের কর্মীদের মনে করেন নিজ ভাইয়ের মত। একই সাথে দলীয় নেতা-কর্মীরাও ভাইয়ের স্থানে রেখেছেন শাহ-নিজামকে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক কর্মী বলেন, “শাহ-নিজাম ভাই একজন প্রকৃত নেতা। তিনি মাঠ পর্যায়ের সকল কর্মীদের মূল্যায়ন করেন। এছাড়াও জ্যেষ্ঠ নেতাদের শ্রদ্ধা করেন। রাজনীতি নিয়ে ভাবেন। কর্মীদের নিয়ে ভাবেন। তাই শামীম ওসমান ভাইয়ের এতো কাছের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন।”
তবে, প্রায় সময়ই নানা ভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে শাহ-নিজাম। নিজ কর্মগুণে সেই ষড়যন্ত্র থেকে পরিত্রাণও পাচ্ছেন। শত বাধা বিপত্তি ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন লক্ষ্যপথে।
বেশ কিছুদিন আগে ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছিলেন শাহ-নিজাম।
ওই স্ট্যাটাসে তিনি লিখেন- অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি জানি। এও জানি কাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তোমরা প্রস্তুত থেকো।
সকল ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি ও সাহস শামীম সেনাদের আছে। যখন প্রথম জয়বাংলার শ্লোগান শিখেছিলাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই শ্লোগান দিয়েছিলাম।


