রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য : আনোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৯:৩৮ পিএম
মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, রাজনীতি কোন চাদাঁবাজি বা সন্ত্রাসী’র জন্য নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যণের জন্য।
বঙ্গবন্ধু মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে গেছেন। তার আদর্শে আমি রাজনীতি করি। আর এজন্য প্রধানমন্ত্রী আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান মনোয়ন দিয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আলীরটেকের ডিক্রিচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রবীণ শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম আইছালী মাদবরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সর্বদা বলতেন মানুষকে ভালবাসার মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়। আর মানুষকে ভালবাসার মাধ্যমে চিরদিন বেঁচে থাকা যায়।
আনোয়ার হোসেন আরো বলেন, আইছালী মাদবর ওই কাজটিই করে গেছেন। তিনি একই সাথে রাজনীতি করার মাধ্যমে মানুষের সেবা করতেন। সেবা মুলক কাজের মাধ্যমেই কবরে গিয়ে শান্তি পাবে। অর্থ বিত্ত কবরে নেয়া যাবেনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, আক্তারুজ্জামানের পিতা আইছালি মাদবর ছিলেন সৎ ও নীতিবান। তার নীতি ও আর্দশ সবার কাছে পৌছে দিতে হবে। ভাল কাজ করুন, খারাপ কাজে কখনো ফল ভাল হয়না। সৎ থেকে যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
ত্রিধারা প্রোপার্টিজ‘ চেয়ারম্যান ও মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, আমার পিতা দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সামাজিক উন্নয়ন মুলক কাজ করতেন। তাকে আমরা কখনো বাড়িতে রাখতে পারি নাই। তিনি প্রতি রমজানে অসহায় পরিবাবেরর মাঝে খাবার পৌছে দিতেন। আপনাদের জন্য তিনি যেভাবে কাজ করে গেছেন আমিও আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাহাদুরপুর পীরজাদা মবিনউদ্দিন আহম্মেদ নওশিন মিয়ার সন্তান মাওলানা হানযালা।
এডভোকেট আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ডিক্রিরচর পঞ্চায়েত প্রধান আওলাদ হোসেন মেম্বার, বক্তাবলী ফরায়েজী আন্দোলনের মহাসিচব মাওলানা আতাউল হক সরকার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, নজরুল ইসলাম বাবুল, জসিমউদ্দিন আহম্মেদ, গিয়াসউদ্দিন, শহীদউল্লাহ কালা চাঁন বেপারী, আল আমিন ইকবাল, মতিউর রহমান ফকির, আব্দুল আজিজ, অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মাওলানা মোখতার হোসাইন।


