রিজভী ও সালামের রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপির দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৫:২৫ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও সহ- সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদের আশুরোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) বাদ আছর শহরের কালির বাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও সহ- সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদের আশুরোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয় ।
মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরোও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ- সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, আইন বিষয়ক সম্পাদক এড. আনিসুর রহমান মোল্লা, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাকিত মোস্তাকিম শিপলু, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু প্রমুখ ।


