র্যালিতে সহসভাপতিকে ধাক্কা মেরে ফেলে দিলেন মুন্না
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৮:৪৭ পিএম
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে জেলা কমিটির সহসভাপতিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার বিরুদ্ধে। জেলা শ্রমিক লীগের নেতাকে প্রকাশ্যে র্যালিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তৃণমূল কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকালে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বের করা বর্ণ্যাঢ্য র্যালিতে জেলা শ্রমিক লীগের সহসভাপতি ফকির নুর হোসেনকে প্রকাশ্যে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন কামরুল হাসান মুন্না।
শ্রমিক লীগ নেতা ফকির নূর অভিযোগ করেন, হিংসাত্মক মনোভাব থেকেই এই কাজ করেছেন মুন্না। প্রায় প্রতি অনুষ্ঠানেই এমন কাজ করে মুন্না। ঘটনা ঘটিয়ে পরে অন্যান্য নেতাদের কাছে গিয়ে মাফ চায় মুন্না। এবার এমপি শামীম ওসমান ও এমপি সেলিম ওসমানের কাছে বিচার চাওয়া হবে। মুন্না দুর্ধর্ষ হয়ে উঠছে।
ফকির নূর ও তার সমর্থকরা জানান, সোমবার বিকালে আওয়ামী লীগ কার্যালয় থেকে এই বর্ণ্যাঢ্য র্যালী শুরু হয়। র্যালী শুরুতেই দেখা যায় সবাই নিজ নিজ সংগঠনের ব্যানার সামনে আসাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। পুরো র্যালি জুড়েই ছিলো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এই সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না ব্যানার সামনে থেকে নেতৃত্ব দেয়। এসময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহসভাপতি ফকির নুর হোসেনকে সামনে আসায় তাকে পিছনে টেনে ধরে মুন্নার অনুসারিরা। ক্ষিপ্ত হয়ে ফকিরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় মুন্না। এসময় ফকিরের অনুসারিরা তাকে রাস্তা থেকে থেকে ধরে উঠায়।
র্যালিতে কেন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়া হয় এবিষয় ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘শুধু শুধু আমাকে ধাক্কা দিছে। আমার মিছিল বড় হইছে আর তাই হিংসার কারণে আমার সাথে এমন করছে। এর জাবাব চাওয়া হবে।’
এবিষয়ে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না বলেন, ‘র্যালিতে প্রথম সারি, দ্বিতীয় সারি এভাবে ভাগ করা ছিল। সেখানে শৃঙ্খলার একটি বিষয় ছিল। এরকম ঘটনা বেশ কয়েকটিই ঘটেছে। এরকম ঘটনা ঘটতেই পারে।’
জেলা শ্রমিকলীগের সভাপতি কামাল হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন বাবুল, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা শ্রমিলীগের সহ সভাপতি মোজ্জামেল, আব্দুল মান্নান, মোখলেছ, শহীদ, হুমায়ন, মহানগর সহসভাপতি আলী হোসেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদ সবুজ শিকদার প্রমুখ।


