Logo
Logo
×

রাজনীতি

ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৮:২২ পিএম

ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Swapno

জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ, মহানগর শ্রমিকলীগ, যুব শ্রমিকলীগ ও মহিলা শ্রমিকলীগের যৌথ আয়োজনে দিন ব্যাপী ব্যাপক কর্মসূচী পালিত হয়। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। 

সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন করা হয় এবং কেন্দ্রীয় শ্রমিকলীগের প্রয়াত সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের কবরে শ্রদ্ধাঞ্জলী, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বিকাল ৩ টায় জাতীয় শ্রমিকলীগ অন্তর্ভূক্ত সকল ভাতৃপ্রতিম সংগঠন ও বেসিক ইউনিয়নকে সাথে নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। 


বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারের হল প্রাঙ্গনে সমবেত হয়ে কেক কাটার আয়োজন করা হয় এবং সন্ধ্যা ৭ টায় ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ কার্যালয় সম্মুখে মনোমুগ্ধকর আতশবাজীর মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহাম্মদ বাবুল, মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলমগীর কবির বকুল, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুন্না, ব্যাংক কর্মচারী ফেডারেশনে সভাপতি আবদুল কাদির, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, মোঃ মোখলেছুর রহমান, আবদুল মান্নান মেম্বার, মোঃ শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রিয়ন, রফিকুল ইসলাম বিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল আলম, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, মহিলা শ্রমিকলীগের সভাপতি খোদেজা খানম নাসরিন, বন্দর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিয়ান আহম্মেদ।

র‌্যালিতে বাদ্যযন্ত্র নিয়ে, লাল পতাকা হাতে লাল ফিতা মাথায় বেধে নেতাকর্মিরা অংশগ্রহন করেন এবং সহস্রাধিক বেলুন উড়িয়ে র‌্যালিকে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর করে তোলে। 

সন্ধ্যার পর আতশ বাজিতে ২নং রেলগেইটস্থ এলাকা ঘন্টাব্যাপী আলোয় আলোকিত করে মনোমুদ্ধকর পরিবেশ তৈরি করে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন