Logo
Logo
×

রাজনীতি

নানা হলেন সৈনিক লীগ নেতা বাবুল আহমেদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৪:১৪ পিএম

নানা হলেন সৈনিক লীগ নেতা বাবুল আহমেদ
Swapno

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ নানা হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুর পৌনে ৩টায় তার বড় মেয়ে রাবেয়া বসরী প্রথম পুত্র সন্তান জন্ম দিয়েছেন । 

নগরীর সিটি লাইফ হাসপাতালে ডা. আশরাফুল নাহার সুইটির তত্ত্বাবধানে এ পুত্র সন্তানের জন্ম দেন। মা ও ছেলে দুইজনই সুস্থ আছেন।  সকলের কাছে নবাগত নাতির ও তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন বাবুল আহমেদ। 

এদিকে বড় মেয়ে রাবেয়া বসরী ও জামাতা দ্বীন ইসলাম তপু’র ঘর আলোকিত হয়ে প্রথম পুত্র সন্তান জন্ম হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে উঠেছে নানা-নানী, দাদা-দাদীসহ পরিবারের সবাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন