Logo
Logo
×

রাজনীতি

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলা, এটিএম কামাল’র ক্ষোভ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৩:৩৩ পিএম

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলা, এটিএম কামাল’র ক্ষোভ
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবনে হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

 

এ হামালার প্রতিবাদ জানিয়ে এটিএম কামাল বলেন, সারাদেশে সরকারের অপকর্মের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটিকে ভিন্নখাতে নেয়ার জন্যই সরকারি মদদে মহাসচিবের বাসভবনে হামলা চালানো হয়েছে। আমি এই অনাকাঙ্খিত সন্ত্রাসী ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

উল্লেখ্য, শনিবার ১০ অক্টোবর বিকেলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন