Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলের বাসায় হামলা : রাজিবের তীব্র নিন্দা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৩:০৩ পিএম

মির্জা ফখরুলের বাসায় হামলা : রাজিবের তীব্র নিন্দা
Swapno

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় একদল দুর্বৃত্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব । এই হামলায় সরকারের মদতেই হয়েছে বলেও তিনি অভিযোগ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান রাজিব ।

রবিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাশুকুল ইসলাম রাজিব বলেন, সরকারের মদতেই উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে। এ ঘটনার পিছনে সরকারের হাত রয়েছে ।

বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামরি চলছে, তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে।

আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করার দাবি করছি ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন