Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার মানুষ হতে হবে : সানি

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৮:৩২ পিএম

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার মানুষ হতে হবে : সানি
Swapno

জেলা ছাত্রলগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে সোনার মানুষ হতে হবে। সমাজের জন্য যারা ভালো কাজ করেন সেই মানুষগুলোই হচ্ছে সোনার মানুষ। আমরা এসব সোনার মানুষ নিয়েই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে কাজ করে যাবো।


গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় লালখা হাজ্বী বাড়ির মোড়ে আদর্শ একাডেমী স্কুলে অনুষ্ঠিত ফতুল্লা ব্লাড ডোনার্স এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: মাসুম, রিপোর্টার্স ক্লাব ফতুল্লার সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফাহিম ভুইয়া এমিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান ও আরফান মাহমুদ বাবু, দপ্তর সম্পাদক রেজওয়ানুল হক করিম, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান মনা প্রমুখ।


এদিকে অনুষ্ঠান শেষে ফতুল্লা ব্লাড ডোনার্স, নারায়ণগঞ্জ এরয় বর্ষপূর্তী উপলক্ষে কেক কাটা হয়। এর আগে ফতুল্লা ব্লাড ডোনার্স এর নবগঠিত কার্যকরী কমিটি নাম প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু।


নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন, আশরাফুল ইসলাম তৌকির- সভাপতি, ইঞ্জিঃ মোহাম্মদ সেলিম- সহ-সভাপতি, ইঞ্জিঃ এস এম সানি- সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেন (সাদু)- যুগ্ম-সাধারন সম্পাদক, মো. রাসেল- সাংগঠনিক সম্পাদক, মো. রাব্বি- অর্থ বিষয়ক সম্পাদক, মো. বাপ্পি- প্রচার সম্পাদক, ডা. ধীমান রায়- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মো. তানজিল মাস্টার- দপ্তর সম্পাদক, কার্যকরী সদস্য- তানভীর আল আমিন, ইফতি আহাম্মেদ, মো. সাইফুল, সাইফুল ইসলাম সাইফ, মাসুম, শাহ আলী, শাহাদাৎ হোসেন, সায়মা, সজল, আহাম্মেদ সাফাত, তাপসি খন্দকার, এড. হাবিবুর রহমান, মুন্নি শিকদার।


উপদেষ্টাঃ 
আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন, শেখ সাফায়েত আলম সানি, লুৎফর রহমান সপন, রিয়াদ মো. চৌধুরী, আলহাজ্ব তৈয়বুর রহমান, মো. আব্দুর রহিম, নিয়াজ মো. মাসুম, মো. মনির হোসেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন