Logo
Logo
×

রাজনীতি

বিচারহীনতার কারণে দেশে ধর্ষণের মহামারী চলছে : খেলাফত মজলিস

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৯:১৪ পিএম

বিচারহীনতার কারণে দেশে ধর্ষণের মহামারী চলছে : খেলাফত মজলিস
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, রূপগঞ্জ উপজেলা ও নাসিক ১২  নং ওয়ার্ড শাখার উদ্যোগে পৃথকভাবে চারটি মানববন্ধন করেছে খেলাফত মজলিস। 

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমআ চিটাগাংরোডে খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোতাহার হোসাইন এর পরিচালনায় এবং রূপগঞ্জ উপজেলার উদ্যোগে থানা শাখা সভাপতি মাওলানা নোমান আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক এর পরিচালনায় গাউছিয়া স্টেশন মসজিদের সামনে পৃথকভাবে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে বাদ আসর নারায়ণগঞ্জের পৌর কবরস্থানের সামনে ফতুল্লা থানা সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় এবং নাসিক ১২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও আব্বাস সিকদারের পরিচালনায় দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশের কোথাও আজ মা-বোনদের ইজ্জত, সম্মানের কোনো নিরাপত্তা নেই। রাস্তাঘাট তো দূরের কথা নিজ ঘরের মধ্যেই কেউ নিশ্চিত নিরাপত্তার সাথে বসবাস করতে পারছেনা। 

বিভিন্ন শাখায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সহ-সভাপতি ইলিয়াস আহমদ, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, ইকবাল হোসাইন, খালেদ সাইফুল্লাহ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জারির হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমাদ, সেক্রেটারি রিফাত হাসান ভূঁইয়া, খেলাফত মজলিস ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, মাওলানা আব্দুল ওয়াদুদ, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা সাইদুর রহমান, ফজলুর রহমান, হাফিজুর রহমান, ছাত্রনেতা আলম আদনান, জাহিদ হাসান প্রমূখ। 

বক্তারা বলেন, দেশে ধর্ষণের মহামারী চলছে। দেশের প্রধানমন্ত্রী, স্পীকারসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা থাকলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা ব্যর্থ হয়েছে। এর জন্য বিচারহীনতাই দায়ী। এটা স্পষ্ট এই সরকার দেশের এবং জনগণের কাছে অযোগ্য বলে প্রমানিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে সংসদের অধিবেশন ডেকে ধর্ষকদের মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে। এবং ইসলামী শরীয়া মোতাবেক প্রকাশ্যে এই মৃত্যুদন্ড বাস্তবায়ন করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন