Logo
Logo
×

রাজনীতি

ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাঁধা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৯:০৭ পিএম

ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাঁধা
Swapno

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিযার্তনের প্রতিবাদে  নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধাঁর মুখে পন্ড হয়ে গেছে। এ সময়ে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।


শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হতে চাইলে পুলিশ এসে বাধাঁ দেয় এবং তাদের ব্যানার কেড়ে নিয়ে যায়। পুলি বাধাঁর মুখে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়।
 
নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম জানান, দেশব্যাপী ধর্ষণ ও নারী নিযার্তনের প্রতিবাদে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ এসে আমাদের বাধাঁ দেয় এবং ব্যানার ফেস্টুন কেড়ে নিয়ে যায় এবং আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন। কিন্ত বলতে চাই পুলিশ দিয়ে ছ্ত্রাদলের নেতাকর্মীদের দমন করা যাবে না। ধর্ষণ ও নারী নিযার্তনের বিচার না হওয়া পযর্ন্ত আমরা রাজপথে প্রতিবাদ করছি এবং করে যাবো।  
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান,  প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে তারা মিছিল করে । যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন