Logo
Logo
×

রাজনীতি

ধর্ষণকারীরাই জাল ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে : সেন্টু 

Icon

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৯:৫৬ পিএম

ধর্ষণকারীরাই জাল ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে : সেন্টু 
Swapno

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে ধর্ষণের বিচারের দাবিতে আমাদের মানববন্ধন করতে হচ্ছে। 


কারন আমাদের মা, বোন, স্ত্রী আমাদের সবচেয়ে বড় আমানতের বস্তু। সেই মা বোনরা আজ বর্তমান ক্ষমতাশীনদের যুব ও ছাত্র সংগঠনের কুলাঙ্গার নের্তৃবর্গদের হাতে ধর্ষিত হচ্ছে।  এই সমস্ত কুলাঙ্গার ধর্ষণকারীরাই রাতের আধারে জাল ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছে। তাই তাদের বিচার করার ক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে।

তাই আসুন দেশের জনগনের অধিকার আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। ধর্ষণকারী যেই হউক তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।

সিলেটে এমসি কলেজে ও নোয়াখালি বেগমগঞ্জের গৃহবধুকে ধর্ষণ এবং বিবস্ত্রকারীসহ সারা দেশে নারী নির্যাতনকারীদের শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সেন্টু তিনি বলেন, দুঃখের সাথে বলতে হয় ছাত্রলীগের এক নেতা ১৯৯৮ সালে ১০১ জন নারীকে ধর্ষণ করে সেঞ্চুরী উদযাপন করেছিলো। সেই দিন যদি  ঐ ধর্ষণকারীর বিচার হতো। তাহলে  যুব ও ছাত্রলীগের কোন নেতা এই ধর্ষণের সাথে জড়িত হতো না। 

তাই আমি সকলকে আহবান করবো দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাতের আধারে নির্বাচিত সরকার কখনই জনগনের কল্যাণ বয়ে আনতে পারে না।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, হাজী ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, আইন সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শিপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন