Logo
Logo
×

রাজনীতি

সারাদেশে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মানববন্দন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৬:০৩ পিএম

সারাদেশে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মানববন্দন
Swapno

সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনসহ সারাদেশে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে থানা বিএনপি ও এর অংগ-সংগঠন মানববন্দন কর্মসূচী পালন করেছে।

 

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচবাংলা পয়েন্টে এ মানববন্দন কর্মসূচী পালিত হয়। থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল হাই রাজু ।


অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বেগমগঞ্জের সিরিয়াল রেপিস্ট দেলোয়ার ওই আসনের এমপিকে নৈশ ভোটে সিল মেরে এমপি বানিয়েছিল। এখন ওদের আর নিয়ন্ত্রণ করতে পারেনা সে। ঘটনার ৩২ দিন পর মিডিয়ায় প্রকাশ হওয়ার পর গ্রেফতারে নামে আইনশৃঙ্খলা বাহিণী।

 

সেখানকার পুলিশ এর আগে ঘটনা জানত না-এটা বিশ্বাসযোগ্য নয়। সারাদেশে ছাত্রলীগ,যুবলীগ মিলে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ৫ ঘন্টা ধরে স্ত্রীকে ধর্ষণ করেছে। ওই সময়ের মধ্যে পুলিশ সেখানে যায় নাই।

 

এসব ঘটনার পর শেখ হাসিনার যদি লজ্জা থাকত তাহলে তিনি পদত্যাগ করতেন। সারাদেশে ওনার এসব বাহিণী লুটপাট করে মোটা-তাজা হয়ে ফুলে-ফেঁপে উঠেছে। এখন তারা সিরিয়াল র‌্যাপে মত্ত হয়েছে। 


অবিলম্বে ছাত্রলীগ,যুবলীগের মত সংগঠনকে বাতিল করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ধর্ষণ আর লুটপাটের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। দ্রুত সারাদেশের এসব সংঘটিত অপরাধে জড়িতদের বিচারের দাবি জানানো হয় মানবন্দন থেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন