Logo
Logo
×

রাজনীতি

ভিপি বাদলের রোগমুক্তি কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৭:৩২ পিএম

ভিপি বাদলের রোগমুক্তি কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া
Swapno

করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদলের রোগমুক্তি কামনা করে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

বুধবার ( ৭ অক্টোবর ) বাদ আছর নতুন কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন হয় । এসময়ে ভিপি বাদলের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী মেম্বার, সহ- সভাপতি আঃ মালেক, দিগুবাবুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সালাম বেপারী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল সাইফ, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, যুগ্ম সম্পাদক বাবুল আহমেদ, রিপন চন্দ্র দে, সহ- সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন