Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ডে দোয়া

Icon

ষ্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ১১:৪১ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ডে দোয়া
Swapno

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ১৫নং ওয়ার্ড শ্রমিক দল। শনিবার ২৬ সেপ্টেম্বর নগরীর দেওভোগ এলাকায় এ আয়োজন করা হয়।

১৫ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি খ.ম সুলতানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মন্টু, জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু, মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক অপু রহমান, আরিফ হোসেন দিপু, বাদল, ছায়েম, জাহাঙ্গীর, আলামিন, রুবেল, ফয়সাল, হারুন, সেন্টু, ইকবাল, সবুজ খান, মাখন, জীবন, আক্তার, দোলা, হাফিজ প্রমূখ।

এ সময় করোনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবয় আক্রান্তদের সুস্থ্যতা কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা ও ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া পরিচালিত হয় এবং দুস্থ্য দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন