শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য করতে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:০৪ পিএম
আগামী ১২ অক্টোবর জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যেময় করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় ।
সভায় আগামী ১২ অক্টোবর সকাল নয়টায় জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে । এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল তিনটায় শহরের বরফকল ঘাট থেকে ১০০টি নৌকা নিয়ে শীতালক্ষ্যা নদী আনন্দ র্যালী করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান থাকবে । প্রতিটি নৌকা জাতীয় পতাকা ও দলীও পতাকায়সহ ফেস্টুন ব্যানারে সুসজ্জিত করা হবে ।
নৌকায় ১৫ থেকে ২০জনের বেশী না উঠার আহ্বান জানানো হয় । র্যালীটি বরফকল ঘাট থেকে শুরু করে মদনগঞ্জ কয়ালাঘাট পর্যন্ত গিয়ে সমাপ্ত হবে বলে জানান ।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
আরোও উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহম্মেদ বাবুল, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আঃ কাদির,মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন বকুল,জেলা জাতীয় লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, জেলা মহিলা শ্রমিকলীগ সভাপতি খদিজা খানুন নাসরিন,মহানগর হকার্স লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সী সহ জেলা ও মহানগর এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


