নাশকতার মামলায় না`গঞ্জ বিএনপির নেতাকর্মীদের হাজিরা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:২৫ পিএম
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা । বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দেন তারা।
নারায়নগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানার নাশকতার মামলায় হাজিরা দেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, সহ- সভাপতি নুরু উদ্দিন, সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন প্রমুখ ।


