নাশকতার মামলায় যুবদল নেতাকর্মীদের হাজিরা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তারা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত নাশকতার মামলায় এ দিন হাজিরা দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন মন্তু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, কার্যকরী সদস্য সম্রাট হোসেন সুজনসহ নেতৃবৃন্দ।


