Logo
Logo
×

রাজনীতি

মহানগর যুবদল নেতা সবুজের মায়ের মৃত্যু : রাজিবের শোক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:২০ পিএম

মহানগর যুবদল নেতা সবুজের মায়ের মৃত্যু : রাজিবের শোক
Swapno

নারায়নগঞ্জ মহানগর যুবদলের সহ- সভাপতি আক্তার হোসেন সবুজের মাতা মুক্তা বেগম ( ৭৫ )  ব্রেন স্ট্রোক করে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) সকালে সাড়ে আটটায় শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন । পরে বাদ যোহর খানপুর ব্যাংক কলোনি মসজিদে জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে । মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । 

 

মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজের মায়ের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব ।  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন