Logo
Logo
×

রাজনীতি

তৈমূরের সামনে সফলতার হাতছানি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৯ পিএম

তৈমূরের সামনে সফলতার হাতছানি
Swapno

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার আন্দোলন করতে গিয়ে জীবণে অনেক মামলা খেয়েছেন। বহুবার পুলিশের পিটুনি খেয়েছেন এবং গ্রেফতার হয়েছেন। বহু ব্যার্থ আন্দোলনের নেতা তিনি। 

তবে, এবার তিনি সফল হতে চলেছেন। পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ বিস্ফোরণে ধর্মপ্রাণ মুসল্লিদের মৃত্যুর পর নিহত আহতদের ক্ষতিপূরণ দাবিতে তৈমূর তনয়া ব্যারিষ্টার মার ই য়াম খন্দকারের রীটের জবাবে বুধবার হাইকোর্ট ৩৭ জন আহত নিহতের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে এ টাকা জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে এবং জেলা প্রশাসক তা ৩৭ পরিবারের মধ্যে বিতরণ করবেন। একই সঙ্গে হাইকোর্ট নিহত আহতদের কেন ৫০ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

হাইকোর্টে এ রিটটি দায়ের করেছেন তৈমূর কন্যা ব্যারিষ্টার মার ই য়াম খন্দকার। রীটের পক্ষে আদালতে শুনানী করেন অ্যাড. তৈমূর আলম খন্দকার। এ ক্ষেত্রেও কন্যা মার-ই-য়াম তাকে সহায়তা করেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ যদিও ঘোষণা করেছেন, এ আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে আবেদন করবেন। তথাপি, নারায়ণগঞ্জবাসি মনে করছে, ৩৭ জন নিহত আহতের পক্ষে তৈমূরের এ সংগ্রাম অবশ্যই ফলপ্রসূ হবে।

রাজনৈতিক মহলের মতে, বিগত দু’যুগ ধরে তৈমূর রাজনীতিতে সক্রিয়। জীবণের প্রথম থেকেই তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ দিন তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ছিলেন। আন্দোলন করতে গিয়ে তৈমূর জীবণে বহু মামলা খেয়েছেন।

এর মধ্যে যাত্রার প্যান্ডেলে অগ্নিসংযোগ এবং হিন্দু মন্দিরে হামলা ও ভাঙ্গচুরের মতো মামলাও রয়েছে। এসব কারণে তার নামের সঙ্গে হঠকারী, স্টান্টবাজ ও আত্মকেন্দ্রিক তক্মাও লেগেছে। তবে, এবার তৈমূর তার দিশা ঠিক রাখতে পেরেছেন।

৩৭ জন নিরীহ মুসুল্লীর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় (ইতিমধ্যেই যেখানে ৩১ জনের মৃত্যূ ঘটেছে) এ ক্ষতিপূরণ দাবীর এ মামলা অবশ্যই জয়যুক্ত হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ ব্যাপারে আপীল করলেও ক্ষতিগ্রস্থ ৩৭ পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে। তা সে তিতাস গ্যাস, ডিপিডিসি বা সরকার যেই হোক। আন্দোলনে এবার সফল হতে যাচ্ছেন অ্যাড. তৈমূর আলম খন্দকার।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ইশার নামাজের শেষ পর্যায়ে গ্যাস বিস্ফোরণে তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ৩৭ জন মুসল্লি গুরুতর অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিন বার্ন ইনষ্টিটিউটে ভর্তি হন।

এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ৩১ জন মারা গেছেন। পাঁচ জন এখনো সেখানে মৃত্যূর সঙ্গে লড়ছেন। মাত্র এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। ভাগ্যবান এ যুবকের নাম মামুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন