মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ স্বাধীনতার বিরোধীতাকারী। হাওয়া ভবন করে ছিলেন তার ছেলে তারেক রহমান। সকল ভবনকে দূরে রেখে ওই হাওয়া ভবন থেকে সকল অপকর্ম করে গেছেন।
মঙ্গলবার সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান ফটকে ৫৮টি হুইল চেয়ার,সদর উপজেলা ৪০টি হুইল চেয়ার ও ৬৬টি সেলাই মেশিন বিতরণপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা পরিষদে হুইল চেয়ার ও সেলাই মেশনি দেয়া হয়েছে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহামুদা মালা, সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সদস্য মজিবুর রহমান রোমান, সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সদস্য এডঃ নুরজাহান বেগম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়ালীউউল্লাহ ও উপ- সসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত প্রমুখ।
বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম হত না। তার ধারাবাহিকতা বজায় রেখে আজ গর্বিত বাংলাদেশ রূপ দিয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক সহ পরিবারের সকলকে হত্যা করে,বাংলাদেশের উন্নয়নে থমকে দিয়ে ছিলেন সেই সময় স্বাধীনতা বিরোধীরা। তারা বাংলাদেশকে পাকিস্তানী কায়দায় চলাতে চেয়েছিল। তারা শুধু হত্যা করে ক্ষ্যান্ত হয়নি,তারা জয় বাংলা বদল করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান করে ছিলেন।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সকল অপকর্ম অপসারণ করে আজ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলেছেন। অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শে জেলা পরিষদের সকল কার্যক্রমে অংশ নিবে।
গতবার বন্দরে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছিল। আজ বন্দর ও সোনারগাঁয়ে নারী ও প্রতিবন্ধীদের কিছু দেয়ার চেষ্টা করে যাচ্ছি।


