Logo
Logo
×

রাজনীতি

অয়ন ওসমানের নির্দেশনায় ছাত্রলীগ নেতা হিমেলের খাদ্য বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:৫৪ পিএম

অয়ন ওসমানের নির্দেশনায় ছাত্রলীগ নেতা হিমেলের খাদ্য বিতরণ
Swapno

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অয়ন ওসমানের উদ্যোগে ৮০০ শতাধিক অসহায়-গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল। শনিবার ১৫ই আগস্ট ফতুল্লার সস্তাপুর এলাকার নিজ বাসভবনের আঙ্গিনায় গরীবদের মাঝে প্যাকেটকৃত খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্যবিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ এবং সরকারী তোলারাম কলেজ ছাত্র সংসদের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেলের তত্বাবধানে অনুষ্ঠিত এই খাদ্য বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সরকারী তোলারাম কলেজ ছাত্র সংসদের জিএস আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদ রিয়াদ হৃদয়, দপ্তর সম্পাদক রেজওয়ান করিম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তামিম আহমেদ, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান।

এদিকে, খাদ্য বিতরনকালে ছাত্রলীগ নেতা হিমেল বলেন- “নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান ভাইয়ের উদ্যোগে এবং তার নির্দেশনায় অসহায় গরিব দুঃখিদের জন্য আমাদের এই ভিন্ন আয়োজন। এই দিনে অনেকেই রান্না করা খাবার বিতরণ করে থাকে। সেটি কেবল এক বেলার জন্য। তবে আমাদের এই আয়োজনের মধ্যদিয়ে অসহায় পরিবারগুলো অন্তত ৪ থেকে ৫ দিন আহার করতে পারবে। আগামীতেও আমরা অয়ন ভাইয়ের নেতৃত্বে অসহায় মানুষের পাশে দাঁড়াবো, ইনশাআল্লাহ।”

এসময় আরো উপস্থিত ছিলেন- ছাত্রলীগ কর্মী সেন্টু, সেলিম, ইমরান, রাকিব, সজিব প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন