Logo
Logo
×

রাজনীতি

না’গঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া ও খাবার বিতরণ

Icon

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:২৪ পিএম

না’গঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া ও খাবার বিতরণ
Swapno

সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ ।

শনিবার ( ১৫ ) আগষ্ট দুপুরে নতুন কোর্ট সংলগ্ন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ ( সিআইপি ) । এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় । পরে দুঃস্থ অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগরের সভাপতি শোয়েব মাহমুদ অভি'র সঞ্চালনায় এবং জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী ।

আরোও উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি আবদুল্লাহ আল সাইফ, সহ-সভাপতি বাবুল আহমেদ, সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি এড. মো. স্বপন ভূঁইয়া, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, জামাল উদ্দিন, তানিয়া ইসলাম, মো. বাদল, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকো, মহানগর কমিটির সহ-সভাপতি মামুন মোল্লা, আল আমিন, যুগ্ম সম্পাদক নাজমুল নাঈম, রাজিব হোসেন, মো. তম্ময়, প্রচার সম্পাদক শাহিল হোসেন, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, বন্দর থানা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন